• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

গোয়ালন্দে ঘুষের টাকা ফেরত পেতে প্রধান শিক্ষক কে অবরুদ্ধ

সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী প্রতিনিধি।। / ৫৫৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঘুষের টাকা ফেরত পেতে গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক কাদের ফকিরকে প্রায় তিনঘন্টা অবরুদ্ধ করে রাখে ছাত্ররা।

মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল সারে ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত কোটা বিরোধী ছাত্ররা এই অবস্থান নেয়। এসময় প্রধান শিক্ষকের রুমে তারা অবস্থান করে ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেয়।

এসময় প্রধান শিক্ষক ফকির আবদুল কাদের এক মাসের সময় চেয়ে তিনশো টাকার স্ট্যাম্পে সই করেন।

জানাযায়, গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার জমেলা খাতুন নামে এক মহিলা তার মেয়ে শিরীন কে ফকির আবদুল কাদের প্রতিষ্ঠিত এফকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিয়োগ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ বছর আগে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নেন। তারপর তাকে চাকরি দিতে ব্যার্থ হয় এবং টাকা দিতে গড়িমসি করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে পরিবারটি বিভিন্ন সময় দেন দরবার করলেও টাকা দিতে তালবাহানা করে। এক পর্যায়ে চেক প্রদান করলেও সেটা ব্যাংকে ডিজঅর্ডার হয়। এএসময় পরিবারটি কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাছে এসে জানালে অসহায় পরিবারটির পাশে এসে দাড়ায় ছাত্র ছাত্রীরা।

পাঁচ বছর ধরে ঘুষের টাকা নিয়ে রাখলেও ফেরত দিতে টালবাহানা এবং একটি চেক দিলে সেটাও ব্যাংকে ডিসওর্ডার হয় এতোদিন ক্ষমতা দেখিয়ে নানা টালবাহানা করতে থাকে অসহায় মা গিয়ে কোটা বিরোধী ছাত্র ছাত্রীকে জানালে তারা এসে চাপ দিলে তিনি একমাস পর টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।

প্রধান শিক্ষক ফকির আবদুল কাদের এর বিরুদ্ধে এর আগে ও শিক্ষকরা মানব বন্ধন করেছে বেতনের জন্য। এছাড়া তার অফিস, শিক্ষকদের কক্ষ সহ প্রতিটি রুমে তার পরিবার সহ বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায়।

এব্যাপারে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, তার ঘুষ নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। ঘূষ নিয়ে চাকরী দেওয়া দন্ডনীয় অপরাধ। কেউ যদি অভিযোগ করে এবং তদন্তে সেটা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ