• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গুইমারা উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাইনুদ্দিন বাবলু গুইমারা: / ২৯৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

মাইন উদ্দিন বাবলু গুইমারা:

বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাগর-রুনি, ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছে গুইমারা উপজেলা যুবদল।

(১৪ আগষ্ট) বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির কার্যাল  থেকে উপজেলা যুবদলের আহবায়ক সালমান হোসেন ও সদস্য সচিব মোঃ আরমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিলটি গুইমারা ডাক্তারটিলা ও মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে গুইমারা দলীয় কার্যলয়ে সামনে এসে বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়।

এসময় উপজেলা বিএনপির ও যুবদলের নেতারা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষায় দখল, চাঁদাবাজি কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না। দলের ভেতর ঘাপটি মেরে থেকে কেউ অপকর্ম করলে তার দায় দল বহন করবে না। তাকে সন্ত্রাসী হিসাবে গণ্য করা হবে। প্রয়োজনে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করতে উপরমহলের নেতাদের অবহিত করা হবে। গুইমারায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদল বদ্ধপরিকর।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ বলেন,স্বৈরাচারী খুনি হাসিনার বিচার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। দেশের বাইরে ও দেশের ভেতর পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসী খুনিদের দ্রুত আটক করতে হবে। আমরা এসব হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,উপজেলা যুবদল,ইউনিয়ন যুবদল সহ উপজেলা সেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ