• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপিত নীরো ও সাধারণ সম্পাদক আউয়াল

অলিউল্লাহ রাজশাহীঃ / ৪১১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩ সাল) মেয়াদী নির্বাচনে দৈনিক রাজশাহীর আলো’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত ভাবনা’র সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মুহা: আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাফেটরিয়া মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

অন্যদিকে নির্বাহী পরিষদের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি- দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী, সহসভাপতি- অনলাইন নিউজ পোর্টাল মতিহার বার্তা ডটকমের সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক- দৈনিক আমাদের নতুন সময়’র রাজশাহী ব্যুরো চিফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চিফ রিপোর্টার মঈন উদ্দিন ও দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক- দৈনিক সময়ের কাগজের রাজশাহীর স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক- দৈনিক আমাদের সময়’র ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক- দৈনিক আমাদের নতুন সময় ও অনলাইন নিউজ পোর্টাল রাজশাহীর সময় ডটকম’র চিফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক- দৈনিক সময়ের কাগজের ফটোসাংবাদিক ফায়সাল হোসেন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক খোলা কাগজের ফটোসাংবাদিক মোজাম্মেল হক রনি ও দৈনিক রাজশাহীর আলো’র স্টাফ রিপোর্টার কুরবান আলী শাওন।

এর আগে গত ১৯ জুলাই ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে আহবায়ক কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে রাজশাহী মহানগর প্রেসক্লাব। সভায় উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মহানগর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্রের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। এছাড়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুযায়ী- উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী ছিলেন না। ফলে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। তিন সদস্যের নির্বাচন কমিটি এই নির্বাচন পরিচালনা ও নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের আহবায়ক এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্য সদস্য উপস্থিত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী- স্বাস্থ্যবিধি মেনে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ