• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মোংলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ২৬৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দাশের খন্ড গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ খান আলম (৭৪) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৩টায় খুলনার সোনাডাঙ্গা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একই এলাকার মৃত গেন্দু খানের ছেলে।

মনির আহমেদ খান আলম এক স্ত্রী (হাফেজা বেগম) ও মমতাজ খান মৌ (২২) বছরের একটি মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল ইসলাম’র উপস্থিতিতে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম’র নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার দেন। এসময় মোংলা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোংলা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, উপজেলাতে উনিসহ আরো বীর মুক্তিযোদ্ধা ছিল। মনির আহমেদ খান আলম অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশের একজন সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ