• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

রামগড়ে ৪৩ বিজিবি কর্তৃক অবৈধ ট্রাকভর্তি বাঁশ জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি: / ৪৮০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৪ আগস্ট, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড়ে অবৈধ ভাবে পাচারের সময় ট্রাকভর্তি বাঁশ জব্দ করেছে ৪৩ বিজিবি রামগড় জোনের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালাডেবা এলাকায় মহামুনি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।এসময় পাচারের উদ্দেশ্যে নেয়া ঢাকা মেট্রো-১৫-২০৭৬ টাটা ট্রাক ভর্তি ২৭শ টি বাঁশ জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, আটককৃত ট্রাক ও বাঁশের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩১ লক্ষ ৮ হাজার টাকা। জব্দকৃত ট্রাক ও বাঁশ বনবিভাগে হস্তান্তর করা করা হয়েছে।

রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানিয়েছেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় অবৈধ ভাবে বাঁশ-কাঠ পাচার প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষাসহ অত্র এলাকায় শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে বিজিবির নজরদারি ও এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ