• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ২১২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর নতুনবাজারে ২ টি প্রতিষ্ঠান হতে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৯ জুন) বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করে ২ টি প্রতিষ্ঠানে এই অর্থ জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনা কালীন সময়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য দোকানে রাখা, ডায়াবেটিস নিরুপণ মেশিনে সূচ লাগিয়ে রাখা ও লাইসেন্স দৃশ্যমান না রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারার নতুনবাজার সুমন মেডিকেল হল’কে ৬ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩৭ ধারায় নতুনবাজার কর্ণফুলী মেডিকেল হল’কে ৪ হাজার টাকা সহ সর্বমোট ১০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ