• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে ১৭ জুয়াড়ি আটক

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: / ৮৯১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ফরিদপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবনে অভিযান চালিয়ে জুয়ার আসর হতে ১৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের নিকট হতে ৮ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উদ্ধারকৃত আলামত সহ আসামীদের ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। এদের মধ্যে ফরিদপুর শহরসহ নগরকান্দা ও সালথা উপজেলার লোক রয়েছে।র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে সরকারী জমি ইজারা নিয়ে ভবনটি স্থাপন করা হলেও একদল জুয়ারি চক্র অবৈধভাবে বিপুল পরিমান অর্থ লেনদেনের মাধ্যমে সেখানে দীর্ঘদিনযাবত এভাবে জুয়ার আসর চালাচ্ছিলো।আটককৃতরা হলো, রিয়ান হোসেন (৩০), পিতা- মো. মোশারফ হোসেন, সাং-দক্ষিণ ঝিলটুলি, সাধন সরকার (৫১), পিতা- মৃত মধুসুধন সরকার, সাং-ঝিলটুলী, রাজন শেখ (৩২), পিতা- বাবু শেখ, সাং- গোয়ালচামট খোদা বক্স রোড, হুমায়ুন কবির (৩২), পিতা-মৃত নাজিম উদ্দিন মোল্যা, সাং-অম্বিকাপুর, কুবাদ চৌধুরী(৪৫), পিতা-মৃত করিম চৌধুরী, সাং-আদমপুর, বিল্লাল হোসেন (৩৫), পিতা-মৃত আতিয়ার রহমান, সাং-কবিরপুর, শাহিন শেখ (২৭), পিতা-সৈয়দ শেখ, সাং-কবিরপুর, রাজিব মোল্যা (২৫), পিতা- আলেম মোল্যা, সাং-কবিরপুর, কামাল হোসেন (৫০), পিতা-মৃত ওয়াজ উদ্দিন, সাং-আজাহার মন্ডলের ডাঙ্গী, দেলোয়ার হোসেন (২৮), পিতা- খলিলুর রহমান, সাং-কছিম উদ্দিন বেপারী ডাঙ্গী, হাতেম শেখ (৪০), পিতা- মো. আয়নাল শেখ, সাং- বোয়ালের টিলা, জুয়েল ফকির (২৬), পিতা- রোকন ফকির, সাং-বামনকান্দি, আয়নাল মোল্যা (৪০), পিতা-মৃত ফেলু মোল্যা, সাং-শলিয়া, ইয়াছিন শেখ (৩০), পিতা-মৃত আলতাফ শেখ, সাং-মাঝার দিয়া, শাহ আলম (২১), পিতা- মো. মজিবুর রহমান, সাং-বিলনালিয়া, হেমায়েত আলী (৩০), পিতা-মৃত টুকু শেখ, সাং-মাঝারদিয়া, মেহেদী হাসান (২৩), পিতা- মৃত হিরু শেখ, সাং-কুমারপট্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ