• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নে ১৬৯৫ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা, যশোর, প্রতিনিধি / ৩৬৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

 

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা, যশোর, প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টার দিকে কায়বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ১৬৯৫টি কার্ডধারী পরিবারের মাঝে এই টিসিবি’র পণ্য বিতরণ করা হয়।

এসময় ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল এবং ১ কেজি ছোলা বিতরণ করা হয়। যার মূল্য নির্ধারণ করা হয় ৫৩০ টাকা।

টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৭নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতি মানুষের জন্য ভর্তুকি দিয়ে কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন। তিনি আরও বলেন, আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন উনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম (ময়না) আব্দুল মান্নান সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ