• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মানবতার জন্য উৎসর্গিত শিক্ষা দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে সহায়ক- ইদ্রিস মিয়া

পটিয়া প্রতিনিধিঃ / ৭২০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১

পটিয়ার ছনহরা ইউনিয়নে আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুন সংঘ ও শাহ জব্বারিয়া ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে
ফুলের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুণ সংঘের সভাপতি ও শাহ জব্বারিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা রাশেদ ফারুক আলমদার, সহ সভাপতি আরিফ উদ্দীন নয়ন, সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম মনির,আলমগীর ইসলাম বাবু,হোসেন আলমদার, রেজাউল হাসান রেজা,লোকমান হাকিম ফরমান,সায়েম মাহমুদ, কাজী জসিম উদ্দিন, কাজী জনি,কাজী সিরাজ,হাসান চৌধুরী, কাজী রিফাত,কাজী নাঈম,মোঃ আতাউল্লাহ,ইমন আলমদার,কাজী হেলাল প্রমুখ। এসময় আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, আজকের এ অবক্ষয়ের যুগে মানবতার জন্য উৎসর্গিত শিক্ষা দেশ ও জাতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। কারণ যে শিক্ষা মানুষের কাজে লাগেনা সেই শিক্ষা অর্থহীন। তাই শুধু নিজের জন্য নয় শিক্ষার্থীদেরকে মানব সেবার ব্রত নিয়ে শিক্ষা অর্জন করতে হবে। তিনি পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহনের উপর গুরুত্বারোপ করে বলেন, উচ্চ শিক্ষা অর্জনের পরও যদি নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয় তাহলে কেউ সুনাগরিক হতে পারবে না। তাই আদর্শিক ও সুনাগরিক হতে সুশিক্ষা এবং নৈতিক শিক্ষা গ্রহন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ