• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ছাত্র লীগ ও শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে কুরবানির ছাগল চুরির অভিযোগ

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহঃ / ৬২৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে এক মাদ্রাসা শিক্ষকের কুরবানির ছাগল চুরির অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের সলেমানপুর দাসপাড়ার মৃত আজিজুল হকের পুত্র মাদ্রাসা শিক্ষক মুহাঃ আসাদুজ্জামান কুরবানির জন্য একটি ছাগল লালন-পালন করেন। গত বুধবার (১৪ জুলাই) রাত ১২ টার পর বাড়ি থেকে ছাগলটি চুরি হয়ে যায়। সকালে অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন, জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত আইতাল মন্ডলের ছেলে মোঃ নাজিম উদ্দিনের বাড়িতে চোরাইকৃত ছাগলটি আছে।

খোঁজ পেয়ে তিনি ওই স্থানে গেলে নাজিম উদ্দিন ও তার স্ত্রী জানায়, কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের ইসলাম দফাদারের ছেলে পৌর শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হাসান ঈসা, সাবেক পৌর কাউন্সিলর মৃত ফজলুর রহমানের ছেলে পৌর ছাত্রলীগ নেতা রুবায়েত ইসলাম রাহুল, মৃত আসাদুল ইসলামের ছেলে আবু সাঈদ ও একই এলাকার হুরমত আলীর ছেলে হাফিজুর রহমান ছাগলটি তার বাড়িতে রেখে গেছেন। এসময় ছাগলের মালিক ছাগলটি নিতে গেলে বাড়ির মালিক নাজিম উদ্দিন বাধা দেন।

পরে তিনি কোটচাঁদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ইমরান আলম জানান, ছাগল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করে চোরাইকৃত ছাগলটি উদ্ধার করা হবে। সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ