• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লংগদুতে ৩৭ বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) / ৩৮৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

মো.আলমগীর হোসেন ,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে ভারতীয় গরু চোরাই পথে পাচারকালে দুটি গরু জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ০৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে, একদল গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে চোরাইপথে শুল্ক ফাকি দিয়ে ভারত হতে গরু নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে তেমাথা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় যুবলক্ষীপাড়া নামক স্থানে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল আনুমানিক ০৭.৩০ টার মধ্যে অত্র জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল তেমাথা বিজিবি ক্যাম্প যুবলক্ষীপাড়া, রহমতপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। চোরকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০২ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসংগে জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি বলেন দেশীয় গরুর খামারীদের রক্ষায় ভারতীয় গরু চোরাচালান বিরোধী এবং সকল প্রকার অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ