• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌপুলিশ অভিযান, আটক-২

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধি।। / ২৭৬ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।।

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর,নড়েচড়ে বসেছে নৌপুলিশ বাহিনীর সদস্যরা। তারইধারাবাহিকতায়, উচ্চ আদালতের রায়’কে অমাণ্য করে পদ্মানদীতে অবৈধ ভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন’কারীদের বিরুদ্ধে অভিযানে নামে নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবীর খান এর নেতৃত্বে একটি চৌকস টিম।

শুক্রবার ২৪শে নভেম্বর সকাল ৬টা হইতে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে বালু উত্তোলন করার কাজে ব্যবহৃত একটি বড় কাঁটার মেশিন জব্দ সহ দুইজন’কে আটক করে নৌপুলিশ।

আসামীরা হলোঃ-কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানাখড়িয়া গ্রামের মৃত-শুকুর আলি শেখের ছেলে আসাদুল আলি সেখ (৫২)’ ও তার ছেলে আশিক সেখ (২২)।

এসময় উপস্থিত ছিলেন- রুহুল কবীর খান,পুলিশ সুপার রাজশাহী অঞ্চল,মোঃ সাইদুর রহমান, ওসি নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি, মোঃ ইমদাদুল হক,ওসি লক্ষিগন্ডা নৌপুলিশ ফাঁড়ি সহ একাধিক অফিসার ও ফোর্স বৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য,এর আগে মহামান্য হাইকোর্ট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরীঘাট হতে পাবনার পাকঁশি পর্যন্ত পদ্মা নদীতে বালু উত্তোলন, পরিবহন ও বালুবাহী ভাল্বগেট চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত প্রকাশ্যে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছিলো। এতে একদিকে কোটি টাকা রাজস্ব হারাচ্ছিলো সরকার অন্যদিকে ভাঙ্গান ঝুঁকিতে পড়েছে রাজবাড়ী, পাবনা সহ একাধিক জেলার হাজারো পরিবার।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি মোঃ সাইদুর রহমান জানান,পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলন করার কোন সুযোগ নাই। একটি চক্র রাতের অন্ধকারে এ কাজটি করছিলো এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন কাটার মেশিন ও দুইজন আটক করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালত প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ