• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বান্দরবানে দুর্গমে ফিরে আসা ৫৭ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান) / ৩৬৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার পর এলাকায় ফিরে আসা ৫৭ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। আজ সোমবার দুপুরে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে দুর্গম পাইক্ষ্যং পাড়ায় বান্দরবান সদর জোনের সেনা সদস্যরা এই সহায়তা দিয়েছে।

এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, উপ অধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান, শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজার বম, সেনাবাহিনীর চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন আসাদুল ইসলাম, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওই পাড়ার ৯৭ পরিবারের মধ্যে ৫৭ পরিবার আজ ফিরে এসেছে। এরা বিভিন্ন জায়গায় এতদিন পালিয়ে ছিল। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্ত্রাসী তৎপরতার কারণে ওই পারাসহ আশেপাশের ১০টিরও বেশি পাড়া থেকে তিন শতাধিক পরিবার সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় পালিয়ে যায়। দীর্ঘ আট মাস পর পালিয়ে যাওয়া ওই পরিবারগুলো এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাড়ায় ফিরতে শুরু করেছে। সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক জানিয়েছেন ফিরে আসা পরিবারগুলোকে চিকিৎসা সহায়তা, শিশুদের শিক্ষা সামগ্রী, খাদ্য সহায়তাসহ নানা সহায়তা দেওয়া হবে। সে সাথে এলাকায় নিরাপত্তাও দিবে সেনাবাহিনী। সম্প্রতি শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফ’র সরাসরি বৈঠকের পর তিনটি বিষয়ে সমঝোতা হওয়ায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ