• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

বাঘাইছড়িতে আধুনিক মেশিনে রোগ নির্ণয় কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করলো বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টার

মোঃ ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- / ৪০৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র ও সুদক্ষ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে শুভ উদ্বোধন হলো বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টার।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় চৌমুহনী কলেজ রোডে অবস্থিত বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারে লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং পৌর মেয়র জমির হোসেন।

ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন সরকার ও জয়নাল আবেদীন বুলু, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর সুপার মাওলানা শামশুল ইসলাম প্রমুখ।

সামাজিক সংগঠক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহমুদুল হাসান সোহাগ এবং অতিথিদের বরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার।

বক্তারা বলেন বাঘাইছড়ি উপজেলা দুর্গম হওয়ার ফলে চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে এই এলাকার জনগন, ভালো সেবা প্রদানই হোক বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারের মুল উদ্দেশ্য।

উল্লেখ্য যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল রোগ নির্ণয় পরিক্ষায় ৩০% ছাড় দেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠান পরিচালকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ