• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গুইমারায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

স্টাফ রিপোর্টার: / ৩০৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার 

‘‘শান্তির জন্য পদক্ষেপ’ ‘বিশ্বব্যাপী লক্ষ্যগুলির জন্য আমাদের উচ্চাকাঙ্খা’’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় সেচ্ছাসেবক মধ্যস্থতা ফোরাম এর সভাপতি ও হাফছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।

১৬ অক্টোবর সোমবার গুইমারা উপজেলার সহযোগিতায় ও Partnership for Resilient livelihood in cht region (PRLC) এর আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা ফ্যাসিলিটেটর (ইউএডিপি) অংক্যছেন মারমা।

এছাড়াও স্থানীয় সেচ্ছাসেবক মধ্যস্থতা ফোরাম কমিটির সাধারণ সম্পাদক ও গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম, কমিটির প্রচার সম্পাদক ও গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ কমিটির অধিকাংশ লোক অংশ নেয়।

এসময় বক্তরা সকল শ্রেনীর মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান। এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ