• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নতুন কারিকুলাম ও শিক্ষার গুণগত মানোন্নয়নে মানিকছড়িতে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ২৯৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

নতুন কারিকুলাম অবহিতকরণ ও শিক্ষার গুনগত মানোন্নয়নে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাধ্যমিক স্কুল-মাদরাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন মাধ্যমিক শিক্ষা অফিস।

১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেহেনার আক্তারের পরিচালনায় ও শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. সফর আলী, মো. নাইমুল হক, মো. শহীদুল ইসলাম মোহন, বিপ্লব চক্রবর্তী, মো. সাইফুল ইসলাম, সুপার মাওলানা মো. সাইফুদ্দিন, মো. সাজেদুল্লাহ প্রমূখ।

সভায় শিক্ষকেরা বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে দ্রুত সময়ে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
এছাড়া অনগ্রসর জনপদে শিক্ষার্থীদের মানোন্নয়নে ক্লাসরুমে ডিজিটাল করাও আবশ্যক।

প্রধান অতিথি এস এম মোসলেম উদ্দিন বলেন, শিক্ষক নির্দেশিকা, প্রশিক্ষণ, প্রচেষ্ঠা, চর্চা এবং আন্তরিকতার মাধ্যমে নতুন শিক্ষা কারিকুলামকে আয়ত্ত করতে হবে। প্রথমে তা কঠিন মনে হলেও প্রকৃতপক্ষে নতুন এই শিক্ষা কারিকুলাম বিশ্বমানের শিক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ