• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাইক্ষ্যংছড়িতে কার্প জাতীয় মাছ চাষের প্রশিক্ষণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ২৯৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মৎস্য অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩ দিন ব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর ) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস হলরুমে প্রশিক্ষণ শুরু হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘কার্প জাতীয় মাছের মিশ্রচাষ’ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

প্রশিক্ষক হিসাবে আছেন বান্দরবান সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ, ক্ষেত্র সহকারী মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

বান্দরবান জেলা মৎস‍্য কর্মকর্তা অভিজিৎ শীল বলেন, প্রশিক্ষনে মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রচুর মাছের চাহিদা রয়েছে। মাছ চাষের জন্য প্রচুর পুকুর, ডোবা নালা রয়েছে একটু সংস্কার করে মাছ চাষ করা যায়। পরিকল্পিত ভাবে মাছ চাষ করলে কোন লোকসান হয় না। তাই এই প্রশিক্ষন কাজে লাগাতে হবে।

জানা যায়, উক্ত প্রশিক্ষনে ২০ নারী পুরুষ অংশ গ্রহন করেন এই প্রশিক্ষণ ৭-৯ অক্টোবর পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ