• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

হেফাজতের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: / ৬০১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবকে কেন্দ্র করে মিথ্যাচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাজিদুর রহমান ও সদস্য মোবারক উল্লাহসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।আজ মঙ্গলবার (২২ জুন) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।মামলার অন্য আসামিরা হলেন, আশরাফুল হাসান তপু, বোরহান উদ্দিন কাশেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা জুনায়েদ কাশেমী, মাওলানা নোমান আল হাবিবী, মমিনুল হাসান তাজ, সোলেমান মোল্লা, এনামুল হক, খালেদ মোশাররফ, মো. জোবায়ের আহমদ, শাহরিয়ার আহমদ, হোসাইন আহমদ, মিজানুর রহমান সোহাগ ও মোহাম্মদ কাওছার। এছাড়াও মামলায় দেড় শতাধিক হেফাজত নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়। এ সময় তারা সরকারি বেসরকারি ৫৭টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙচুর করে। পরে ৩১ মার্চ আসামিরা সংবাদ সম্মেলর করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীকে নিয়ে আসামিরা কুৎসা রটিয়েছেন। এ জন্য আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৭,২৮,২৯,৩১ এবং ৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ