• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাটিরাঙ্গার টিপু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি পিএনসিপি’র

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি / ১০৬৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি: মাটিরাঙ্গায় টিপু হত্যায় জড়িতদের কেউ গ্রেপ্তার না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে পার্তব্যবাসীকে সঙ্গে নিয়ে কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী উচ্চারণ করেন। প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালি হত্যা নতুন কিছু নয়, এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালি উচ্ছেদের নীলনকশা হিসেবে জনাব সন্তুু লারমা ও তার দোসর প্রসীত খীসার নেতৃত্বে পরিকল্পিতভাবে ৩০ হাজার বাঙ্গালিকে খুন করা হয়েছে। শীঘ্রই এ খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা না করলে ওদের দৌরাত্ম্য আরো বেড়ে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালি শূণ্য করার পাঁয়তারা করবে।পাহাড়ের ঝুঁকিপূর্ন এলাকায় সেনা ক্যাম্প বৃদ্ধি সহ সকল উপজাতীয় নেতাদের কে এ সব হত্যাকান্ডের জন্য কৈফিয়ত তলব করার দাবী জানান। অদ্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক কর্তৃক পাঠানো এক ইমেইল বার্তায় তা নিশ্চিত করেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় যে,
গত ২৪ জুলাই ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার ১০ নাম্বার সাপমারা নামক এলাকার বাসিন্দা ও মাটিরাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী ডা: নূর মোহাম্মদ টিপুকে তিনজন উপজাতি যুবক রোগী দেখার নাম করে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। প্রশাসন এ জঘন্য হত্যাকান্ডে জড়িতদের এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে বিচারের আওয়তায় আনতে ব্যার্থ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া উক্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসনের এ ব্যার্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে ভূঁইয়া বলেন , নূর মোহাম্মদ টিপুর হত্যাকারীরাসহ পাহাড়ের বাঙ্গালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ারী দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ