• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

কাপ্তাইয়ের জন্য ২টি করোনা প্রতিরোধক বুথ উপহার দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ / ৬৪৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১

কাপ্তাই উপজেলার জন্য ২টি করোনা প্রতিরোধক বুথ উপহার দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক, ওমর গণি এম ই এস কলেজ ছাত্র সংসদ সাবেক জিএস এবং চট্টগ্রাম মহানগরের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর। গত বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমনের নিকট তাঁর পক্ষে এই করোনা প্রতিরোধক ২টি বুথ হস্তান্তর করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইয়াছির আরফাত রিকু এবং সুলব বড়ুয়া।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সম্পাদক আলিব রেজা লিমন জানান, তার খুব কাছের বন্ধু এবং সহকর্মী
চট্রগ্রাম কলেজ ছাত্রলীগ সহ সভাপতি মনির ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হেলাল আকবর চৌধুরীর অকৃত্রিম সহযোগীতায় কাপ্তাইবাসীর জন্য করোনা প্রতিরোধক এই ২টি বুথ উপহার প্রদান করা হয়েছে। যার ফলে এই করোনা প্রতিরোধক বুথের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিধান করার সুযোগ পাবে সাধারন মানুষ। এছাড়া ব্যবহ্রত মাস্ক যত্রতত্র ফেলে পরিবেশ দুষন না করে করোনা প্রতিরোধক বুথে নির্দিস্ট ডাস্টবিনে ফেলা যাবে। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধক এই দুইটি বুথ খুব শীঘ্রই কাপ্তাই উপজেলা পরিষদ এলাকা এবং কাপ্তাইয়ের প্রবেশ পথ ১নং চন্দ্রঘোনা এলকায় স্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ