• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাটোর লালপুরে দুড়দুড়ীয়ায় শোক র‍্যালী ও শান্তি সমাবেশ

তরিকুল ইসলাম ফাহিম, লালপুর (নাটোর): / ৩৮৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

তরিকুল ইসলাম ফাহিম, লালপুর (নাটোর)

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরে ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শোক র‍্যালী ও শান্তি সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮আগস্ট ২০২৩ ) বিকেলে উপজেলার ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুড়দুড়ীয়া আওয়ামী লীগের সদস্য মো. আজবার আলী সভাপতিত্বে ও দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, দুড়দুড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, দুড়দুড়ীয়া ইউপির ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আবু তালেব, ২নং ঈশ্বরদী ইউনিয়েনের আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, ২ নং ঈশ্বরদী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম ,

সেই সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ।

আলোচনার শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ