• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

গনমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মাদারীপুরে স্মারকলিপি প্রদান

আরিফুর রহমান, মাদারীপুর / ৭৬৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় গনমাধ্যম সপ্তাহ (১-৭ মে )কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ইউএনও এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মাদারীপুর উপজেলা শাখা।
করোনা সংক্রমন বেড়ে যাওয়ার কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিষরে আজ ১২ এপ্রিল সোমবার বিকাল ৪ টায় মাদারীপুরের সুযোগ্য মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (গরীবের ইউএনও) মোঃ সাইফুদ্দিন গিয়াস এর হাতে উক্ত স্মারকলিপি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক গাউছ-উর রহমান, দৈনিক আজকালের খবর এর মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি নাজমুল মোড়ল, দৈনিক সকাল বেলার মাদারীপুর প্রতিনিধি বিধান মজুমদার প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটি শিক্ষা সম্পাদক গাউছ-উর রহমান বলেন জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া আমাদের প্রাণের দাবি। এ দাবি মেনে নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ