• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

শিক্ষাকে আরও সহজ ও আধুনিক করা হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৯৫৬ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুরো পরিবর্তিত হচ্ছে। শিক্ষাকে আরও সহজ ও আধুনিক করার কথা ভাবছে সরকার। বয়স যেন  জ্ঞান অর্জন করার জন্য কোনো প্রতিবন্ধক না হয় সে বিষয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘বেঁচে থাকার জন্য, জীবন জীবিকার জন্য হয়তো নতুন কোনো জ্ঞান অর্জন করা জরুরি হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে, কিভাবে জীবনব্যাপী শিখতে হয়।’

ডা. দীপু মনি বলেন, ‘একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সমাপ্ত করে  কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পরও নতুন কোনো ক্ষেত্রে জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি হয়ে যেতে পারে। তখন ওই কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে  সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করার কথা ভাবছে।’

ব্লেন্ডেড এডুকেশন ও মডিউলার এডুকেশনের ওপর গুরুত্বারোপ করে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ