• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়া যুবতীকে উদ্ধার করল পুলিশ

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২৭২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্থান এলাকা থেকে অজ্ঞান পার্টির কবলে পড়া সানজিদা আক্তার কেয়া (২৫) নামে এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১৯ আগস্ট)বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পল্টন থানার সহকারী উপরিদর্শক (এএসআই) সুজিত রঞ্জন সরকার জানান, আমরা সংবাদ পেয়ে গুলিস্থান ঢাকা দোহার বাস কাউন্টার এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি।পরে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে এলে তার পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৮০১ নং ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি ঢাকা দোহারের বান্দুরা এলাকায় তার একটি আত্মীয় বাসায় গিয়েছিলেন তিনি। ঢাকায় ফেরার পথে বাসের মধ্যে প্রতারক চক্ররা কৌশলে তাকে পানির মধ্যে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে চলে যায়।সে ঢাকার গুলশান নিকুঞ্জ এলাকার নুরুল আলমের মেয়ে। ওই যুযতী সম্পূর্ণ সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ