• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

অসহায়দের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিলো কোস্ট গার্ড পশ্চিম জোন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ৩২৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার দাকোপ এলাকায় জনসাধারনের মাঝে জনসচেতনামূলক বক্তব্য ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার দাকোপ দুপুর নলিয়ান, সুতারখালী, কামারখালী, কালাবগী এবং তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী দেওয়া হয়। বুধবার (১৬ আগষ্ট) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৬ আগষ্ট) বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ান, সুতারখালী, কামারখালী, কালাবগী এবং তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে এক শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে।

এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে কোস্ট গার্ড বেইস মোংলা এর মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট তামান্না তাবাসসুম, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এ ক্যাম্পেইন এ কন্টিনজেন্ট কমান্ডার নলিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত খুলনা জেলার দাকোপ এলাকার কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানে সার্জন লেফটেন্যান্ট তামান্না তাবাসসুম, এএমসি উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য দেন।

এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ