• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৯৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশের উপপরিদর্শক শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন প্রতিবেদন গ্রহণ করেন। এরপর তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানার জারি করেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী এক নারী মামলাটি দায়ের করেছিলেন। পুলিশ মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সঙ্গে তার পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এরপর বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি আসামি শরিফুলকে জানালে বাদীকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করান তিনি। এরপর শরিফুল বাদীকে বিয়ে করতে অস্বীকার করেন।

শরিফুল বর্তমানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ