• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আ.লীগের ৩ সংগঠনের নেতাকর্মীরা

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ৩১৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত রয়েছে। সমাবেশ ঘিরে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এমন চিত্র দেখা যায়।

দেখা যায়, গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং সেখান থেকে গুলিস্তানের হল মার্কেট মোড় পর্যন্ত সমাবেশের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদসংলগ্ন রাস্তার অংশ বন্ধ থাকলেও রাস্তার আরেক পাশ দিয়ে যান চলাচল করছে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মঞ্চ স্থাপন করা হয়েছে।

রাতেই মঞ্চ তৈরিসহ অন্যান্য প্রস্তুতি শেষ করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, রাজধানী ও আশপাশের জেলা থেকে সমাবেশে অংশ নেবে নেতাকর্মীরা।

মঞ্চের কাছেই বহুসংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সমাবেশের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাঁজোয়া যানের উপস্থিতি রয়েছে।

উল্লেখ্য, আজ (২৮ জুলাই) রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বেলা ৩টায় শুরু হবে সমাবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ