• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

লংগদুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

মো: আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ২৭৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির লংগদু মৎস্য অফিস কর্তৃক স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এতে মৎস্য কর্মকর্তা তানবির আহসান মৎস্য চাষ এবং চাষীদের সচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে প্রেস ব্রিফিং করেন।

এসময় তিনি লংগদু মৎস্য অফিস কর্তৃক এশিয়ার সবচাইতে বড় কৃত্রিম কাপ্তাই লেকে মৎস্য চাষীদের জন্য ৭দিনের বিভিন্ন কর্মসূচির তালিকা প্রকাশ করেন। এ ৭দিনে সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ, মৎস্য পোণা অবমুক্তকরণ সহ মৎস্য চাষের ট্রেনিং দেওয়া হবে বলে জানান তিনি।

এসময় লংগদু উপজেলার বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দরদা আরমান খানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ