• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ডেমরায় অজ্ঞান পার্টির কবলে ব্যবসায়ী, খুইয়েছেন লক্ষাধিক টাকা

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২৪৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩

রাজধানীর ডেমরা থানাধীন ষ্টাফ কোয়াটার মার্কেটের সামনে মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন।

শনিবার (২২ জুলাই)‌‌বেলা আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

অজ্ঞান পার্টির কবলে পড়া ব্যবসায়ীর পিতা
মোঃ আব্দুল হক জানান, আমার ছেলে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী হোসেন প্লাজা মার্কেটে কাপড়ের ব্যবসায়ী।
আজ আজ দুপুরের দিকে তার দোকান থেকে নগদ এক লক্ষ টাকা নিয়ে নিউমার্কেটে কাপড় কেনার উদ্দেশ্যে বের হয় সে। পথে গরমে পিপাসা লাগায় সে একটি ডাব খায়। এরপর বাসে উঠে নিউমার্কেট যাওয়ার জন্য।
প্রতারক চক্ররা কৌশলে ডাবের ভেতর নেশা জাতীয় কোন কিছু ভড়ে তাকে খাইয়েছিল।
পরে আমরা সংবাদ পাই অচেতন অবস্থায় স্টাফ কোয়াটার বাস স্ট্যান্ডের ফুটপাতে পড়ে আছে সে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। জরুরী বিভাগে তার পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন বিভাগের ৭০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আমরা পরিবার নিয়ে
ডেমরার সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় ভাড়া থাকি। প্রতারক চক্ররা আমার ছেলের কাছে থাকা নগদ এক লক্ষ টাকা ও মোবাইল সেটটি কৌশলে নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, ডেমরা এলাকা থেকে অজ্ঞান পার্টির কবলে পড়া এক ব্যবসায়ীকে আমাদের ঢাকা মেডিকেলে আনা হলে তার পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন বিভাগের ভর্তি দেয়া হয়। তার পরিবারের স্বজনদের দাবি প্রতারক চক্ররা ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ এক লক্ষ টাকা ও মোবাইল ফোনটি কৌশলে নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ