• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রিছাং ঝর্নার পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৯০৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

পার্বত্য জেলা খাগড়াছড়ির জনপ্রিয় বিনোদন কেন্দ্র রিছাং ঝর্নার পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের রুখোই চৌধুরী পাড়ার প্রীতম নাথ(২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ(২৪)। প্রীতম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার মৃত দুলাল নাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঝর্নায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা পাহাড় বেয়ে ঝর্নার উপরের অংশে উঠার চেষ্টা করেন। এসময় পা পিছলে দুইজনই নিচে পড়ে পানির গভিরে চলে যান। শরীরের বিভিন্ন অংশে আঘাত পাপ্ত হওয়ার পাশাপাশি সাঁতার না জানায় দুইজনেই পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ