• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৬২৩ জন চিকিৎসাধীন

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২২৩ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১০০ জনে। এছাড়া এই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু শনাক্ত ১ হাজার ৬২৩ জনের মধ্যে ১ হাজার ১৬৮ জন ঢাকার এবং বাকি ৪৫৫ জন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকেরা বলছেন, একাধিকবার আক্রান্ত হওয়ায় মৃত্যু বাড়ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন কীটত্ত্ববিদেরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ