• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ৩৪১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩

মোংলায় কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি না করার দায়ে ৩ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ জুলাই) সকালে মোংলা কাঁচা বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান। এসময় ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান জানান, কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করায় ১জনকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে গ্যাস বেশী দামে বিক্রি করায় ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন উপজেলা ভূমি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি রাহুল কুমার পাল ও মোংলা থানার একদল পুলিশ সদস্য।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ