• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজি, মৃত্যু ৯১

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২২৬ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজি। রোববার (৯ জুলাই) পর্যন্ত ৭৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯১ জন হজযাত্রী/হাজি মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সর্বশেষ শনিবার মারা গেছেন একজন হাজি।

গত ২ জুলাই থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। তিন এয়ারলাইন্সের মোট ৭৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩১টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৭টি।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে। আগামী ২ আগস্ট শেষ ফিরতি ফ্লাইট হওয়ার কথা রয়েছে।

পার্বত্যকনঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ