• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

আলীকদমে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

রাসেল মজুমদার, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : / ৩৯২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩

সেবা, শান্তি, প্রগতির ব্যানারে “ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াও” স্লোগান,কে সামনে রেখে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আজ ৭ই মে রোজ রবিবার বিকাল চার ঘটিকায় আলীকদম সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জবিরাম কার্বারী পাড়ায় কর্মী সভা, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন জনাব সাদেক হোসেন চৌধুরী, সভাপতি বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জামাল উদ্দীন, সভাপতি আলীকদম উপজেলা আঃ লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু দুংড়ি মং মার্মা, সহ-সভাপতি আলীকদম উপজেলা আঃ লীগ।বাবু অংশেথোয়াই মার্মা,সাধারণ সম্পাদক আলীকদম উপজেলা আঃ লীগ।বাবু মংএনু মার্মা, দপ্তর সম্পাদক, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগ।বাবু শুভ রঞ্জন বড়ুয়া, সাবেক সভাপতি, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বাবু উইলিয়াম মার্মার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু সিংথোয়াই মার্মা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা বান্দরবান সংসদীয় আসনের মাননীয় এম,পি বাবু বীর বাহাদুরের হাতকে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আমরা শুরু করেছি। যাদের হাত ধরে আমরা সরকারের নানান সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি।এলাকার একজন ব্যাক্তিও সরকারের সেবা থেকে বঞ্চিত হবেনা।যারা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী,স্বেচ্ছাসেবক লীগের সদস্য হতে ইচ্ছুক, পর্যায়ক্রমে সবাইকে স্বেচ্ছাসেবক লীগের সদস্য করা হবে।

পার্বত্যকন্ঠ নিউজ/এম এস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ