• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উখিয়ায় নারী নেত্রীকে কুপিয়ে হত্যা 

কক্সবাজার সংবাদদাতা: / ২৯৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে লুলু আল মারজান নামক নারীকে কুপিয়ে হত্যা করেছে ইউসুফ নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় সাড়ে ৮টায় পশ্চিম পালংখালী এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত কেউ আটক হয় নি। নিহত লুলু আল মারজান ওই এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী। তিনি পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের মেয়ে প্রিয়া পুলিশকে দেওয়া ভাষ্যমতে, ইউসুফ সন্ধ্যায় অতর্কিত অবস্থায় এসে বাড়ির দরজা কেটে ঢুকে গালিগালাজ করার পর মারতে যায়। আমার মায়ের একটু চিৎকার শুনেছি। বাকীটা জানিনা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে

জানা যায়, লুলু আল মারজানের পিতাকে ২০/২৫ বছর পূর্বে ইউসুফের পিতা জাহাঙ্গীর হত্যা করছিলো। নিহত মারজান গত ইউপি নির্বাচনে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসন হতে মহিলা ইউপি সদস্য প্রার্থী ছিলো। তবে নির্বাচিত হননি। সে গয়ালমারা এমএসএফ হাসপাতালে মিড ওয়াইপ পদে চাকরী করে। ৫-৬ বছর পূর্বে মারজানের প্রথম বিয়ে হয়। স্বামী মমতাজ আহম্মেদ স্ট্রোক জনিত কারণে মারা যাওয়ার পরে ৯ নং ওয়ার্ডের স্বামীর বাড়ি ছেড়ে পৈতৃক বাড়ি ৭ নাম্বার ওয়ার্ডে বসবাস করে আসছিলেন।

উল্লেখ্য, অভিযুক্ত ইউসুফ গত ১৬ ফেব্রুয়ারী অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক হয়। দুই মাসের মাথায় জামিনে বের হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

তার বিরুদ্ধে অস্ত্র ও অ্যামুনেশন তৈরীর কারখানা নির্মাণের মাধ্যমে দেশীয় অস্ত্র তৈরি করে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সন্ত্রাসীদের মাঝে সরবরাহের অভিযোগ আছে এবং সে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন এর আপন চাচাতো বোনের স্বামী।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ