• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

নদীর পাড়ে গাছে ঝুলন্ত যুবতীর লাশ উদ্ধার লামায়

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ১০৫১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

লামা পৌরসভার মাতামুহুরী নদীর পাড়ে গাছে ওরনা পেঁচিয়ে ঝুলন্ত যুবতীর লাশ পাওয়া গেছে। রবিবার (২৩ এপ্রিল ২০২৩ইং) বিকেল ৫টায় লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কলিঙ্গাবিল পাড়াস্থ মাতামুহুরী নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার (১৯) লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কলিঙ্গাবিল পাড়ার রফিকুল ইসলাম ও শাহেনুর আক্তারের মেয়ে।

স্বজন ও থানা সূত্রে জানা যায়, নিহত রুবি আক্তার (১৯) আজ রবিবার দুপুরে নিজ বাড়িতে তার নানীর সাথে তর্কাতর্কি করলে তার মা এসে তাকে বকাবকি করে। তারই জের ধরে ভিকটিম বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ির পাশে নদীর ঘাটে গিয়ে গলায় ওরনা পেচিয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবরপেয়ে লামা থানার এসআই কুতুব উদ্দীন লিয়ন লাশের সুরতহাল রিপোর্ট কার্যক্রম শেষকরে। লাশ বর্তমানে লামা থানায় আছে।

পার্বত্যকন্ঠ নিউজ-এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ