• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মহেশখালী শাপলাপুর থেকে ইয়াবা’সহ এক মাদক কারবারি আটক

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ২৮৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পশ্চিম বাড়িয়া পাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা’সহ এহছান উল্লাহ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (১৮ ই এপ্রিল) সকাল র‌্যাবের কক্সবাজার সিপিএসসি এর আভিযানিক দল এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ৬ টায় উপজেলা ৪ নং শাপলাপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পশ্চিম বাড়িয়া পাড়া এলাকায় থেকে ৯৩ হাজার ৬’শ পিস ইয়াবাসহ হাজী গুরা মিয়ার পুত্র এহছান উল্লাহ’কে আটক করে র‌্যাব। এসময় তাঁর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৯৩,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এহছান উল্লাহ ইয়াবা কেনাবেচার কথা স্বীকার করেছেন। ধৃত অপরাধী মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকার
মাদক ব্যবসায়ীদের নিকট গোপনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসমূহ বিক্রয় করে আসছে. তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী থানায় মাদকদ্রব্য আইনে নতুন আরও একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ