• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলীকদমে তীব্র পানি সংকট এলাকায় সেনাবাহিনীর বিশুদ্ধ পানি বিতরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৮১১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অতিরিক্ত খরা অনাবৃষ্টির ফলে পানির উৎস গুলো শুকিয়ে তীব্র পানি সংকট তৈরি হয়েছে। বিষয়টি আলীকদম ভারপ্রাপ্ত সেনা জোন কমান্ডারের দৃষ্টিগোচর হলে অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সংকটপন্ন এলাকা সমূহে খুব দ্রুত পানি বিতরণের উদ্যোগ নেয়।

আলীকদম সেনা জোনের উদ্যোগে গত ১৪ এপ্রিল ও আজ ১৫ এপ্রিল উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে পানি বিতরণ করা হয়। পানি বিতরণের দায়িত্বে থাকা সার্জেন্ট মোঃ আলমগীর বলেন, প্রাকৃতিকভাবে বৃষ্টি বা পানির বন্দোবস্ত না হওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে।

জানা যায়, গত মাসব্যাপী গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অতিরিক্ত খরা অনাবৃষ্টির ফলে আলীকদম উপজেলা ১নং সদর ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ডের পূর্ব পালং পাড়া, আমতলী পাড়া, দক্ষিণ পূর্ব পালং পাড়া এলাকা সমূহে প্রচন্ড খাবারের বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এতে করে উপজেলার বেশ কয়েকটি জনবসতি এলাকায় কিছুদিন যাবৎ বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট পরে।

এদিকে গ্রীষ্মের তীব্র তাপদাহের কারণে লামা ও আলীকদম উপজেলায় পাহাড়ি নদী, খাল, ঝিরি, ছড়া গুলো শুকিয়ে গিয়ে দুর্গম এলাকা গুলোতে পানির কষ্ট দেখা দিয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ