• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহালছড়ি সেনা জোন কর্তৃক প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৮১৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

প্রত্যন্ত অঞ্চল করল্লাছড়ি এলাকায় পাহাড়িদের প্রধান ধর্মীয় উৎসব বৈসাবি উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল কাটার, পেন্সিল বক্স, রাবার সহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।

১৩ এপ্রিল (বৃহস্পতিবার) মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, (পিএসসির) পক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করেন, দাঁতকুপিয়া সাব-জোনের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ফেরদৌস আলম। এসময় উপস্থিত ছিলেন, করল্লাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন স্মৃতি তালুকদার।

মহালছড়ি সেনা জোন সূত্র জানায়, পাহাড়ি, বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি সেনা জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এরকম সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকার কারবারির সাথে কথা বলে জানা যায়, মহালছড়ি সেনা জোনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্য সেনা জোনের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ