• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

নাইক্ষ্যংছড়ি জোন ১১ বিজিবি কর্তৃক এতিম খানার শিক্ষার্থীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৩২০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে (২৫ মার্চ শনিবার) নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় জোনের আওতাধীন মোট ১৫ টি হেফজ্ ও এতিমখানা গরীব, অসহায় ও দুস্থ এতিম শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল-১,০১৯ কেজি,ডাল-১০১ কেজি,তৈল-১০১ লিটার, চিনি-১০১ কেজি, খেজুর-১০১.৩ কেজি,ছোলা-১০১.৩ কেজি, মুড়ি-১০১.৩ কেজি।

১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে হেফজ ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ইফতার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, সাংবাদিক এবং ইফতার সামগ্রী গ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা বলেন

অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ