• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশনের সাইকেল বিতরণ

স্টাফ রির্পোটারঃ / ৩৪০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন কর্তৃক এবং এ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা: পরাগ দে’র উদ্যেগে সাইকেল বিতরণ করা হয়।

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা: পরাগ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনবীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন প্রতিবছর ই মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। শীতার্থ মানুষের মাঝে উষ্ণতা ছাড়ানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন সহ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ঝড়ে পড়ে রোধকল্পে অতি দূর্গম ও দূরবর্তী এলাকা থেকে সহযে বিদ্যালয়ে আসতে দরিদ্র শিক্ষার্থী, উম্মে হাবিবা, স্মৃতি ত্রিপুরা, সামারি ত্রিপুরা, শ্রাবন্তি আক্তার, অনিতা ত্রিপুরা, মাঝে ৫ টি বাই-সাইকেল বিতরণ করা হয়।

গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, দূর্গম পথে বিদ্যালয়ে আসার জন্য দরিদ্র শিক্ষার্থীদের সাইকেল বিতরন এমন উদ্যেগ কে স্বাগত জানাই। এতে করে অত্রাঞ্চলের শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের মেধা বিকাশে অবদান রাখতে পারবে।

বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন’র চেয়ারম্যান ডা: পরাগ দে বলেন, ফেসবুকে আমি একটা ভিডিও দেখছিলাম, গোমতি এলাকার দূর্গম পাহাড়ি পথ বেয়ে শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়াশুনা করতে আসে। তাদের কস্টের কথা বিবেচনা করে আমি এ উদ্যেগ গ্রহণ করি আশাকির তারা এ সাইকেল ব্যাবহার করে প্রতিদিন বিদ্যালয়ে আসবে। একইসাথে নিজেদের লেখাপড়া চালিয়ে যাবে।

এ সময়, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হুদা, সহাকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, নির্মল ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ