• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দোকানে একা পেয়ে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, আসামী গ্রেফতার

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৭১১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে দিদারুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে কন্যা শিশু শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে এই ঘটনায় শিশু কন্যা মা বাদী হয়ে লামা থানায় একটি এজাহার দায়ের করেছে। শনিবার দিনে ফাইতং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমতলী পাড়া দোকানে এই ঘটনা ঘটে।

শিশু শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার মোঃ দিদারুল আলম ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড খেদারবান এলাকার মৃত মাহবুবুল আলম ফকির এর ছেলে এবং তিনি পেশায় একজন টমটম চালক।

এজাহার সূত্রে জানা যায়, বাদীর বাড়ি সংলগ্ন একটি মুদির দোকান করে। ভিকটিমের মা নিজের কাজে পার্শ্ববর্তী ভাঙ্গা ব্রিজ নামক স্থানে গেলে মেয়ে শিশুটিকে দোকানে বসিয়ে যায়। ভিকটিম’কে দোকানে একা পেয়ে অভিযুক্ত দিদারুল আলম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তাকে শ্লীলতাহানি করে। বেলা ১১টার দিকে স্বজনরা ভিকটিমের মাকে ফোন করে বিষয়টি জানায়।

ভিকটিমের মা জানায়, মেয়ে কান্নাকাটি করতে থাকলে এবং স্থানীয় লোকজন আসতে দেখে দিদারুল ভিকটিম’কে ছেড়ে টমটম দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মেয়ের মুখে ঘটনা শুনে জরুরী সেবা ৯৯৯ এর ফোন করিলে ফাইতং পুলিশ ফাঁড়ি হইতে পুলিশ এসে আমার মেয়েকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং অভিযান চালিয়ে আসামী দিদারুল কে গ্রেফতার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জুনাইয়েদ বলেন, বাদী জরুরী সেবা ৯৯৯ এর ফোন করলে ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামীম শেখ নেতৃত্বে পুলিশের টিম অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে। ঘটনার ৪ ঘন্টা না পেরুতে ফাঁড়ি পুলিশের এএসআই মাসুদ রানা অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে ভাঙ্গাব্রিজ এলাকা থেকে গ্রেফতার করে লামা থানায় নিয়ে যাই।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এর ১০ ধারায় মামলা শ্লীলতাহানির অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতার আসামীকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ