• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাগুরার বিতর্কিত স্বর্ণব্যবসায়ী ব্লাক বিমলের চুরি যাওয়া সোনা উদ্ধার

মাগুরা প্রতিনিধিঃ / ৫২০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

গত ১৭ মার্চ ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় একদল সঙ্ঘবদ্ধ ও দুর্ধর্ষ চোর, মাগুরায় সোনাপটিতে অবস্থিত বৈদ্যনাথ জুয়েলারির আনুমানিক ৪০০ ভরি রুপা ও ৭০ ভরি সোনা চুরি করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জব্বারুল ইসলাম ও মাগুরা পুলিশ পরিদর্শক অপারেশন জনাব মোঃ হোসেন আলীর নেতৃত্বে একটি টিম সড়াশী অভিযান শুরু করে, এবং ২৪ ঘন্টার মধ্যে নড়াইল জেলার লোহাগাড়া থানা ও বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে ছয় জন সক্রিয় চোর চক্রের সদস্যকে আংশিক চুরি যাওয়া মালসহ গ্রেফতার করে । উদ্ধারকৃত মালের মধ্যে রয়েছে ২২ ভরি দশনা সোনা ২৯০ ভরি রুপা ও ৩৪ পিস ব্রঞ্জের বিভিন্ন সাইজের চুড়ি । গ্রেপ্তারকৃত হলেন নড়াইল জেলার বৈরকন্ঠপুর গ্রামের আবুল হোসেন, বাগেরহাট জেলার মিন্টু শেখ, মোস্তাফিজুর, ইয়াসিন এবং গোপালগঞ্জ জেলার মেহেদী হাসান । অন্যদিকে চুরির ঘটনার মাস্টারমাইন্ড মাগুরার পুলিশ লাইন পাড়ার মিরাজুল ইসলাম আগে থেকেই জেলখানায় বন্দি রয়েছেন বলে জানা যায় ।

উল্লেখ্য মাগুরার বৈদ্যনাথ জুয়েলারির মালিক বিমল বিশ্বাস স্থানীয়ভাবে ব্লাক বিমল নামে পরিচিত। ৯০ দশকে তিনি ঝাকায় ভোজ্য তেল নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে বেড়াতেন । কিন্তু পরবর্তীতে ব্লাক মার্কেটে বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে পড়েন, আর এতেই তার রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়।

চুরি সংক্রান্ত ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ৩১ তারিখ ১৯/০৩/২৩ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ