• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

গোয়ালন্দে মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন ‘ফারুক স্মৃতি সংসদ সিনিয়র দল

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ প্রতিনিধিঃ / ২৩৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি বাহাদুরপুর ফুটবল একাডেমীর আয়োজনে গত মাসের ৫ ফেব্রুয়ারি ছয় দলের অংশগ্রহণে শুরু হয়।

১৭ মার্চ শুক্রবার বিকেল সাড়ে চার টায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ খেলায় ফারুক স্মৃতি সিনিয়র দল ৩-১ গোলে ফারুক স্মৃতি জুনিয়র দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোল গোলদাতার পুরষ্কার পান বিজয়ী দলের আহসান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার আপ দলের ফাহিম।
এসময় টুর্নামেন্টের আহবায়ক ইমতিয়াজ মাহমুদ ফয়সাল- এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল‍্যাণ সমিতি রাজবাড়ী জেলার সভাপতি মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান মাহমুদ সবুজ, বাহাদুরপুর ফারুক স্মৃতি সংসদের পরিচালক রেজাউল করিম রেজা, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাঠ সহকারি রাশিদ শেখ প্রমুখ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ