• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

পার্বত্য এলাকার সংসদীয় আসন সংখ্যা ৩টি থেকে ৭টিতে উন্নীত করার গণদাবিতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

পার্বত্য কন্ঠ নিউজ ডেক্স: / ৩৯৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

১৬ মার্চ ২০২৩ইং সকাল ১০.০০ ঘটিকার সময় রাজধানী ঢাকায় রিপোর্টর্স ইউনিটির সাগর-রুনি হল রুমে পার্বত্য এলাকার সংসদীয় আসন ৩টি থেকে ৭টিতে উন্নীত করার গণদাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যেগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পিসিএনপি’র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, পিসিএনপি’র প্রতিষ্টাকালীন চেয়ারম্যান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি শেখ আহমেদ রাজু, সহ-সভাপতি আবদুল হামিদ রানা, কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির সহ ঢাকা মহানগর পিসিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

সংসদীয় আসন উন্নীত করার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ বলেন,
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি অপার সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রাম। আয়তনে বাংলাদেশের এক-দশমাংশ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান পার্বত্য তিনটি জেলার আয়তন ১৩,২৯৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা- ১৮,৪২,৮১৫ জন। ৩টি পার্বত্য জেলায় মাত্র ৩টি সংসদীয় আসন। সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড এবং এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমান পরিবর্তন থেমে আছে প্রয়োজন অনুযায়ী সংসদীয় আসন উন্নিত না করায়। পার্বত্য চট্টগ্রামের ৩ জন সংসদ সদস্যের পক্ষে ২৬টি উপজেলার মানুষের প্রতিনিধিত্ব করা কষ্টসাধ্য।

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি পার্বত্য জেলা। এই জেলার আয়তন ৬,১১৬.১৩ বর্গকিলোমিটার। উপজেলার সংখ্যা ১০টি। জনসংখ্যা ২০২২ সালের জনশুমারী অনুযায়ী ৬,৪৭,৫৮৭ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ৪,১৮,২১৫ জন। এত বড় বিশাল আয়তনের জেলায় মাত্র ১জন সংসদ সদস্য। তার অনুরূপ খাগড়াছড়ি ও বান্দরবান।

খাগড়াছড়ি জেলার আয়তন ২,৬৯৯.৫৬ বর্গকিলোমিটার। উপজেলার সংখ্যা ৯টি। জনসংখ্যা ৭,১৪,১১৯ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল ৪,৪১,৭৪৩ জন।

বান্দরবান জেলার আয়তন ৪,৪৭৯.০৪ বর্গকিলোমিটার। উপজেলার সংখ্যা ৭টি। জনসংখ্যা ৪,৮১,১০৯ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২,৪৬,৬৫৩ জন।

একজন সংসদ সদস্যের পক্ষে বিশাল আয়তনের জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখের খবরা-খবর জানা সম্ভব হয়ে উঠেনা। দেশের অন্যান্য অঞ্চলে দুই দিনে একজন এমপি প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করতে পারেন কিন্তু পার্বত্য জেলার এমপি প্রার্থী একমাসেও প্রচার-প্রচারণা শেষ করতে পারেন না। উপজেলাগুলো হতে জেলা শহরের দুরুত্ব অনেক বেশি এবং প্রত্যন্ত এলাকা হওয়ায় পাহাড়, পর্বত, উঁচু-নিচু, ঝিরি-ঝর্ণা ও নিরাপত্তার অভাব হওয়ার কারণে প্রান্তিক জনগোষ্ঠী এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডসহ মৌলিক অধিকার বিষয়ে মাননীয় সংসদ সদস্যের সাক্ষাৎ পান না। এখানে নিজেদের সমস্যার কথা বলতে সংসদ সদস্যদের সাক্ষাৎ পাওয়া মানেই সোনার ডিম পাওয়া। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী নিজেদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে যাতায়াত ব্যবস্থা, উন্নত শিক্ষা, চাকুরী এবং অধিকার বিষয়ে যেসব মৌলিক দাবি-দাওয়া আছে তা সহজে উপস্থাপন করার মতো পরিবেশ গড়ে উঠেনি। এতো বিশাল আয়তনের জেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয় এবং সংসদে প্রতিনিধিত্ব করে সঠিক বার্তা পৌছানোও সম্ভব নয়। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় প্রান্তিক জনগোষ্ঠীর দাবির প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের ও বিশাল জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)’র সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর অংশ হিসেবে প্রিয় সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করছে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ