• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রোয়াংছড়ি-রুমা- থানচিতে ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৮৫০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বান্দরবান জেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত ১০ ফেব্রুয়ারি জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল। তবে এই তিন উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলা এবং রাঙ্গামাটির বিলাইছড়ি বড়থলি ইউনিয়ের সীমান্ত এলাকায় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ প্রেক্ষাপটে গত বছর ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ