• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাহাড়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসারের শীর্ষ নেতা সহ ৯ জন আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান: / ৪৩২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ নেতা ও পাহাড়ের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাই সহ ৯ জনকে আটক করেছে র‍্যাব। রবিবার রাতে অভিযান চালিয়ে বান্দরবানের টঙ্কাবতী এলাকা থেকে এদের আটক করা হয়। পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ শেষে সমতল এলাকায় ফিরে যাওয়ার সময় তারা ধরা পড়ে। এদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ‍্য জানিয়েছেন। আটকৃতাদের আজ বেলা ১১টায় বান্দরবানের র‍্যাব ১৫ এর কার্যালয়ে নিয়ে আসা হবে বলে তিনি জানিয়েছেন। সেখানে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। র‍্যাব জানিয়েছে আটককৃত জঙ্গি সংগঠন জামাতুল আনসার এর পাহাড়ের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইকে ধরার জন্য র‍্যাব নানা তৎপরতা চালিয়েছে। এরা পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন‍্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ছত্রছায়ায় জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বিভিন্ন গোপন আস্তানায়। জঙ্গিদের প্রশিক্ষণের অন্যতম ছিল এই চম্পাই।

রবিবার চম্পাইসহ অপর ৯ জন সদস্য সমতলে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে র‍্যাবের হাতে। এ নিয়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসারের ৩৭ জন সদস‍্য পাহাড়ি এলাকা থেকে আটক হয়েছে। এরা বিভিন্ন সময়ে কথিত হিজরতের নামে দেশের বিভিন্ন জায়গা থেকে পাহাড়ে এসে প্রশিক্ষণ দিয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ