• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহালছড়িতে আওয়ামী লীগ কর্তৃক ঐতিহাসিক ৭মার্চ পালিত

রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি:(মহালছড়ি) / ৫৭৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ৭মার্চের ভাষণ উপলক্ষে সর্বস্তরের জনগণ ও সংগঠনের প্রিয় নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মসূচি পালন করছে।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোজ মঙ্গলবার সকাল ৮.০০ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষেপে রতন কুমার শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে এবং বাঙালি জাতির অনুপ্রেরণার অনিবার্ণ শিখা হয়ে অ-ফুরন্ত শক্তি ও সাহস যুগিয়ে আসছে। একই সাথে ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘‘বিশ্ব ঐতিহ্যের দলিল” হিসেবে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ