• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মানিকছড়িতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি: / ২৪৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রশাসনিক,রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচারণ এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীসহ প্রশাসনিক সকল কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এর আগে সকাল ৯টায় উপজেলা আ’লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করে শিক্ষার্থীদের শুনানো হয় এবং এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথসহ অন্যান্য শিক্ষকেরা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ