• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান

রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি:(মহালছড়ি) / ৬০৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩

খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের আওতাধীন সিন্ধুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়ায় জোন কর্তৃক আজ ১ মার্চ ২০২৩ রোজ বুধবার সাপ্তাহিক কর্মসূচির ন্যায় কমিউনিটি ক্লিনিক পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় একটি মেডিক্যাল টিম সকাল ১০ ঘটিকা হতে বিকাল ২.৩০ ঘটিকা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক (৩০) দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া জানান “মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য যে পঙ্খীমূড়ায় নিয়মিত সাপ্তাহিক ভিত্তিতে মহালছড়ি জোনের তত্বাবধানে কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ